ভাবনা

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

হাফিজ রাজু
  • ১২
  • ২৬৭
আমি স্বপ্ন দেখতে ভালবাসি
তোমার চোখে,
আমি হাসতে ভালবাসি
তোমার খুশিতে,
আমি কাঁদতে ভালবাসি
তোমার বেদনায়,
আমি গাইতে ভালবাসি
তোমার সুরে,
আমি আঁকতে ভালবাসি
তোমার মনের ক্যনভাসে।

আমি মুক্ত পাখির মত আকাশে উড়তে চাই
তোমার ডানায় ভর করে।
আমি মহা আনন্দে সমূদ্রে ভাসতে চাই
তোমার ডিঙ্গি নৌকায়।
আমি আষাঢ়ে বৃষ্টির মত অঝর ধারায় ঝড়তে চাই
তোমার মনের উঠোনে।

আমি ঘুম ভাঙ্গানো পাখির মত
তোমার ঘুম ভাঙ্গাতে চাই।
আমি দখিনা হাওয়ার মত
তোমার মনে দোলা দিতে চাই।
আমি আকাশ থেকে একমুঠো
সাদা মেঘ এনে তোমায় সাজাতে চাই।
আমি রংধনুর সাত রঙ দিয়ে
তোমায় রাঙ্গাতে চাই।
জানিনা কি ভাবছো আমায় তোমার চোঁখে,
তুমি সে ত তুমি নও আমারি চোঁখে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পবিত্র বিশ্বাস পড়লাম, ভালো লাগলো এবং ভোট দিলাম। শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
আপনার গুরুত্বপূর্ণ ভোট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সৌভাগ্য কামনা করছি..
ONIRUDDHO BULBUL ভারি রোমান্টিক কবিতা পড়লাম। ভাল লাগল বেশ। কবিকে শুভেচ্ছা জানাই।
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার প্রতিও শুভেচ্ছা রইল।
সবুজ আহমেদ কক্স darun lekha kobita @@@@@@@@@@
অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য, ভাল থাকবেন।
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা। আমার পাতায় আমন্ত্রণ রইল।
অনেক ধন্যবাদ, নিশ্চয় যাব, আপনার জন্য শুভ কামনা।
মুহাম্মাদ লুকমান রাকীব অনেক সুন্দর এবং ভালোবাসার্দ্র কবিতা পড়লাম। শুভ কামনা সাথে- V
অনেক ধন্যবাদ কবি বন্ধু আপনাকে, আপনার জন্য শুভ কামনা রইল।
এশরার লতিফ ভালো লাগলো কবিতাটি এবং শুভকামনা।
অনেক ধন্যবাদ, আপনার জন্যও শুভ কামনা,,
Arif Billah বাস্তব জীবনে এমন সুন্দর ভালবাসার বাসন্তি চাদর তৈরী হোক তাই কামনা করি। শুভ কামনা কবির জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্যও শুভ কামনা রইল।।।
মোহাম্মদ সানাউল্লাহ্ আপনার সুন্দর ইচ্ছা গুলো পূরণ হোক ! খুব ভাল লাগল আপনার চমৎকার কবিতা ।
অনেক ধন্যবাদ আপনাকে,, আপনার জন্য শুভকামনা।
রবিউল ই রুবেন ভালো। শুভকামনা সাথে ভোট রইল। আমার পাতায় আমন্ত্রণ রইল।
অনেক ধন্যবাদ আপনাকে, নিশ্চয় আপনার পাতায় যাব,
ফাহমিদা বারী শুভকামনা ও ভোট রইলো।
অনেক ধন্যবাদ ভোট দেয়ার জন্য, আপনার প্রতি শুভেচ্ছা রইল।

২৩ অক্টোবর - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬